করোনার ফলাফল ১ ঘণ্টায়, কানাডায় নতুন টেস্টিং কিট উদ্ভাবন

৩০ এপ্রিল, ২০২০ ১৩:১৬  
করোনা থেকে মুক্তি পেতে বিশ্বের বিভিন্ন স্থানে চলছে গবেষণা। এখন পর্যন্ত সফলতা নিয়ে আসতে পারেনি কোন প্রতিষ্ঠান। তবে মাত্র এক ঘণ্টায় করোনা ভাইরাস টেস্টের ফলাফল দেওয়ার ক্ষমতাসম্পন্ন নতুন টেস্টিং কিট উদ্ভাবন করেছে কানাডার ’প্রিসিশন বায়োমনিটরিং’ কোম্পানি। নতুন এই টেস্টিং কিটটি সহজে বহনযোগ্য এবং ল্যাবরেটরি টেস্টের মতোই সঠিক ফলাফল দেয় বলে দাবি করেছে কোম্পানিটি। ‘প্রিসিশন বায়োমনিটরিং’ জানায়, ফেডারেল সরকার তাদের উৎপাদিত সব টেস্টিং কিট কিনে নিচ্ছে। হেলথ কানাডার অনুমোদন পেলেই তারা কিট উৎপাদন শুরু করবে। দেশের মানুষের জন্য এই টেস্টিং কিট ব্যবহৃত হবে। প্রিসিশন বায়োমনিটরিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা এক বিবৃতিতে বলেন, তাদের এই কিট এক ধরনের ‘ব্রিফকেস ল্যাবরেটরি’। ব্যাটারি চালিত কয়েক পাউন্ডের ডিভাইসটি ব্রিফকেসে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যায় এবং ভাইরাসের পরীক্ষা করা যায়। ৬০ মিনিটের মধ্যেই ফলাফল পাওয়া যাবে এই কিটে। কোম্পানিটি জানিয়েছে, নতুন এই টেস্টিং কিটের ফলাফল সম্পর্কে তারা আস্থাশীল। হেলথ কানাডার অনুমোদন পেলেই তারা কিট উৎপাদন শুরু করবে এবং সরকারকে সরবরাহ শুরু করবে।